📍 ঢাকা  |  📅 Thursday, 27 August 2026
f y t i in
ব্রেকিং নিউজ

ঈদে পাওয়া সরকারি বরাদ্দের টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

ঈদে পাওয়া সরকারি বরাদ্দের টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ
Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বিতরণের জন্য সরকার ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ করেছিল। এই অর্থ সংসদ সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। সেই বরাদ্দ ও বিতরণের হিসাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নিজ আসনে বরাদ্দের এসব অর্থ বিতরণের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্ট্যাটাসে তিনি বরাদ্দ পাওয়া সুবিধাভোগীদের নামের তালিকা সংবলিত কিছু ছবিও যুক্ত করে দেন।

Advertisement