কিছু ভবিষ্যদ্বাণী, কিছু হিসাব–নিকাশ তো বিশ্বকাপ শুরুর আগেই হয়েছে। এবার পথটা আরেকটু পরিষ্কার। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ ৩২ দলে এসে ঠেকেছে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পাশাপাশি পরের ধাপগুলোতে কে কার মুখোমুখি হতে পারে, সেটি অনেকটাই স্পষ্ট। স্বাভাবিকভাবে এখনকার হিসাব–নিকাশ তাই আগের চেয়ে আরও বাস্তবসম্মত।
যেমন নকআউটের প্রথম ম্যাচের ফলের অনুমান ঠিকঠাক মিলে গেছে। ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার রাউন্ড অব থার্টি টুর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের কথা বলেছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এবার জেনে নিতে পারেন অপটার সর্বশেষ পূর্বাভাস অনুসারে এবার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি কোন দুই দলের।

